শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

নোয়াখালীতে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
নোয়াখালীতে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার

নোয়াখালীর বেগমগঞ্জ থেকে আগ্নেয়াস্ত্র–গুলিসহ ডাকাতি মামলার নামুল হক মানিক (৩২) নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার (২ এপ্রিল) ভোরে উপজেলার রসুলপুর ইউনিয়নে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার এনামুল জেলার সেনবাগ উপজেলার বীজবাগ ইউনিয়নের শ্যামের গাঁও গ্রামের আবদুর রবের ছেলে।

পুলিশ জানায়, সোমবার (১ এপ্রিল) দিবাগত রাতে অবৈধ মাদক ও অস্ত্র উদ্ধারে অভিযান চালায় জেলা গোয়েন্দা পুলিশ। অভিযানে নোয়াখালী–ফেনী মহাসড়কের রসুলপুর ইউনিয়নের বায়তুল জামে মসজিদ সংলগ্ন মোক্তার বাড়ির ব্রিজের ওপর থেকে ডাকাত সদস্য এনামুল হক মানিককে গ্রেপ্তার হয়।

পুলিশ আরও জানায়, এনামুলের দেওয়া তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলের পাশ থেকে একটি এলজি ও দুই রাউন্ড কার্তুজ জব্দ করা হয়।

নোয়াখালী পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, গ্রেপ্তারকৃত আসামি একজন পেশাদার ডাকাত ও অস্ত্রধারী। এ ঘটনায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা নেওয়া হয়েছে।

 

এসএ/দীপ্ত সংবাদ