শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

নোয়াখালীতে ট্রাক-অটোরিকশা সংঘর্ষ, নারীসহ নিহত ৬

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
নোয়াখালীতে ট্রাক-অটোরিকশা সংঘর্ষ, নারীসহ নিহত ৬

নোয়াখালী জেলার কবিরহাট উপজেলায় মালবাহী ট্রাক–অটোরিকশা সংঘর্ষে মুখোমুখি নারীসহ ৬ জন নিহত হয়েছেন।

মঙ্গলবার (৪ নভেম্বর) বিকাল পৌনে ৩টার দিকে কবিরহাট–বসুরহাট সড়কের ইসলামিয়া আলিম মাদরাসা সামনে এই ঘটনা ঘটে।

নিহত ১ জনের নাম পাওয়া গেছে। তিনি হলেন– নোয়াখালী সরকারি কলেজ শিক্ষার্থী ইসরাত জাহান। অন্যান্যদের নাম–ঠিকানা এখনও পাওয়া যায়নি।

স্থানীয় বাসিন্দা জানান, কবিরহাট থেকে ৬ জন যাত্রী নিয়ে কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট যাচ্ছিল একটি অটোরিকশা। পথিমধ্যে ইসলামিয়া আলিম মাদরাসা সামনে পৌঁছালে বসুরহাট থেকে আসা মালবাহী একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ৩জন মারা যায়। আর আহত হন ৩জন ।

আহতদের উদ্ধর করে কবিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও নোয়াখালী জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক ৩ জনকে ‍মৃত বলে ঘোষণা করেন।

এ বিষয়ে কবিরহাট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া বলেন, ঘটনাস্থলেই ৩জন নিহত হন। কবিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১জন মারা এবং মাইজদী হাসপাতালে নিয়ে যাওয়া ২জন মারা যান। সব মিলিয়ে মোট ৬ জন নিহত হয়েছে।

 

এসএ