শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

নোয়াখালীতে একদিনে ৬ শিশুর মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
নোয়াখালীতে একদিনে ৬ শিশুর মৃত্যু

নোয়াখালীর কবিরহাট, কোম্পানীগঞ্জ, সুবর্ণচর ও হাতিয়া উপজেলায় পানিতে পড়ে এক দিনে ৬ শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (৫ জুলাই) দুপুরে কবিরহাটের চাপরাশিরহাট, কোম্পানীগঞ্জের গাংচিল, সুবর্ণচরের থানারহাট ও হাতিয়ার নলচিরা ইউনিয়নে এ দূর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, কবিরহাটের চাপরাশিরহাট ইউনিয়নের রামেশ্বরপুর গ্রামের নাছেরের ছেলে রিশাদ (৯) ও রিশান (৭), কোম্পানীগঞ্জের চরএলাহী ইউনিয়নের গাংচিল গ্রামের আক্তার হোসেনের ছেলে বক্কর (৩) এবং হাতিয়ার নলচিরা ইউনিয়নের রিয়াজের মেয়ে নিহা (৫)। এছাড়া সুবর্ণচর উপজেলার দুই বোন রিয়া (১২) ও দিয়া (১০)।

চাপরাশিরহাট ইউনিয়নের চেয়ারম্যান টিটু বলেন, দুপুর ১টায় মানসিক প্রতিবন্ধী বড়ভাই রিশাদ পুকুরে পা পিছলে পড়ে গেলে ছোটভাই রিশান তাকে তুলতে যায় এবং সেও পানিতে পড়ে যায়। এতে দুজনই ঘটনাস্থলে মারা যায়।

নলচিরা ইউনিয়নের চেয়ারম্যান মনছুর বলেন, বেলা ১১ টায় বাড়ির পাশে খেলতে গিয়ে পানিতে পড়ে যায় নিহা। তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে ডাক্তার মৃত ঘোষণা করে।

চরজব্বর থানার ওসি দেব রিয়া ও দিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় কেউ অভিযোগ করে নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

 

নাসিম/এসএ/দীপ্ত নিউজ