মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

নোয়াখালীতে আগ্নেয়াস্ত্রসহ ৮ ডাকাত গ্রেপ্তার

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

 

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলা থেকে আগ্নেয়াস্ত্রসহ ৮ ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১৪ অক্টোবর) ভোর রাতে উপজেলার বজরা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, ইলিয়াছ হোসেন ওরফে সোহাগ (৩৫), রাশেদ (২৫), সাদ্দাম (২৮), তানিম (২২), আব্দুর রহিম ওরফে আরফান (২৪), সুমন (২৬), খোকন (২২), আল আমিন (২৭)

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতরা আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। গোপন সংবাদের ভিত্তিতে অভিজান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের থেকে দুটি পাইপগান, ১টি হাতুড়ি, ১টি চাইনিজ কুড়াল, ২টি কিরিচ, দুটি মোবাইল, ২ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।

সোনাইমুড়ী থানার ওসি বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, এ ঘটনায় আসামিদের বিরুদ্ধে ডাকাতি ও অস্ত্র আইনে মামলা করা হয়েছে।

 

এসএ/দীপ্ত নিউজ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More