শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

নোয়াখালীতে আগ্নেয়াস্ত্রসহ তরুণ গ্রেপ্তার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
নোয়াখালীতে আগ্নেয়াস্ত্রসহ তরুণ গ্রেপ্তার
গ্রেপ্তারকৃত জাহিদ হাসান সৌরভ (১৯)

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা থেকে বন্দুক সহ এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গ্রেপ্তারকৃত জাহিদ হাসান সৌরভ (১৯) উপজেলার একলাসপুর ইউনিয়নের রইছ উদ্দিনের ছেলে।

শনিবার (১৪ অক্টোবর) বেলা সাড়ে ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব–১১ এর সিপিসি–৩ এর নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট মাহমুদুল হাসান। এর আগে, শুক্রবার (১৩ অক্টোবর) রাতে তাকে উপজেলার পৌর হাজীপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব জানায়, গ্রেপ্তার সৌরভ মারামারি, দাঙ্গা–হাঙ্গামা, ছিনতাই, চাঁদাবাজি সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডের সাথে জড়িত। র‌্যাব–১১ এর সন্ত্রাস বিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসাবে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে এ অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার হেফাজত থেকে একটি বন্দুক উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে বেগমগঞ্জ থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে।

মাহবুবুর রহমান/পূর্নিমা/দীপ্ত নিউজ