শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

নোয়াখালীতে অস্ত্র’সহ তিন ডাকাত গ্রেপ্তার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
নোয়াখালীতে অস্ত্র’সহ তিন ডাকাত গ্রেপ্তার
তিন ডাকাত গ্রেপ্তার

নোয়াখালীর সোনাইমুড়ীর বজরা ইউনিয়নে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশ অভিযান চালিয়ে তিন ডাকাত সদস্যকে গ্রেপ্তার করেছে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে একটি পাইপ গান, দুটি কার্তুজ, তিনটি ছুরি, তিনটি বাটালি এবং একটি টিন ও তালা কাটার কেচি জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার(৬ জুলাই) সকালে গ্রেপ্তারকৃতদের বিচারিক আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন, লক্ষ্মীপুর জেলার রতনেরখিল গ্রামের সফি উল্যার ছেলে বেলাল (৩৭), জালিয়াকান্দি এলাকার আবুল কালামের ছেলে মনির (৩০) ও বেগমগঞ্জ উপজেলার কোয়ারিয়া গ্রামের হানিফ মিয়ার ছেলে জাকির হোসেন (৩৬)।

পুলিশ জানায়, ‘ বুধবার (৫ জুলাই) রাতে বজরা ইউনিয়নের বগাদিয়া এলাকায় আমির উদ্দিন হাজী বাড়ির সামনে ডাকাতি করার প্রস্তুতি নিচ্ছে একদল ডাকাত। গোপন সংবাদের ভিত্তিতে তথ্য পেয়ে ওই এলাকায় অভিযান চালায় সোনাইমুড়ী থানা পুলিশের দল। অভিযানকালে ডাকাত দলের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে একটি খড়ের স্তুপ থেকে দেশীয় অস্ত্রগুলো উদ্ধার করা হয়েছে‘।

জেলা পুলিশ সুপার শহীদুল ইসলাম বলেন, ‘গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে নোয়াখালী ও লক্ষ্মীপুর থানায় ডাকাতি, অস্ত্র ও ডাকাতির প্রস্তুতির ঘটনায় ১২টির অধিক মামলা রয়েছে। গ্রেপ্তারকৃত আসামিদের কারাগারে প্রেরণ করা হয়েছে‘।

 

এ.এস.এম.নাসিম/ পূর্ণিমা/ দীপ্ত সংবাদ