শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

নেদারল্যান্ডে ৭৬তম বোলেনস্ট্রিক ফ্লাওয়ার প্যারেড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
নেদারল্যান্ডে ৭৬তম বোলেনস্ট্রিক ফ্লাওয়ার প্যারেড

নেদারল্যান্ডে অনুষ্ঠিত হলো বোলেনস্ট্রিক ফ্লাওয়ার প্যারেড। ফুলের সৌন্দর্য্য উপভোগ করতে জড়ো হন বিশ্বের ১০ লাখের বেশি মানুষ।

ফুলের এই মেলা নেদারল্যান্ডের ৭৬তম বোলেনস্ট্রিক ফ্লাওয়ার প্যারেডের। দেশটির নুরডউইজক শহরজুড়ে রঙিন ফুল দিয়ে তৈরি করা হয়েছে বিভিন্ন আকার ও আকৃতির প্রাণীর অবয়ব।

১৬টি ফ্লোট সাজানো হয় হায়াসিন্থস, ড্যাফোডিল এবং টিউলিপের মতো বসন্তের ফুল দিয়ে। ভাসমান ফুলের সৌন্দর্য্য উপভোগ করতে সারা বিশ্ব থেকে জড়ো হয় ১০ লাখের বেশি মানুষ।

মধুকরে এক পর্যটক বলেন, এটি একটি আশ্চর্যজনক। আমরা যে গাড়িতে চড়েছি সেটিও ফুল দিয়ে সাজানো। প্রকৃতির এই সৌন্দর্য উপভোগ করতে এসেছি।

সান্তিয়াগোয় আরেক পর্যটক বলেন, এটা সত্যিই চমৎকার। একটি ভাল অভিজ্ঞতাও বটে। বাঁচতে হলে আপনার এখানে আসা প্রয়োজন।

এই ফুলের প্যারেডকে কেউকেনহফ ফ্লাওয়ার প্যারেড বলেন অনেকে। তবে, এর আসল নাম ব্লোমেনকরসো বোলেনস্ট্রিক।

ন্যান্সি নামে এক অংশগ্রহণকারী বলেন, এটা অনেক সুখের, এটা আনন্দের। প্রতিটি জায়গায় ফুল আর সুগন্ধ।

মার্নিক ওয়েহ্যান্ড নামের আরেক অংশগ্রহণকারী বলেন, পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এখানে আসেন। এটি একটি মিলনমেলা।

ফুল প্যারেডে নেদারল্যান্ডসের সংস্কৃতিও তুলে ধরা হয়।

আফ/দীপ্ত সংবাদ