শিরোনাম
এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘গণহত্যার অভিপ্রায়’ ছিল মিয়ানমারের: আইসিজে
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

নেদারল্যান্ডসে চলছে ডাচ আইস স্কাল্পচার ফেস্টিভাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
নেদারল্যান্ডসে চলছে ডাচ আইস স্কাল্পচার ফেস্টিভাল

নেদারল্যান্ডসে চলছে ডাচ আইস স্কাল্পচার ফেস্টিভাল। এখানে প্রদর্শিত বরফের ভাস্কর্যগুলোর মাধ্যমে জাপান, মিশর, মেক্সিকোসহ বিভিন্ন দেশের সংস্কৃতি, বর্তমান স্থাপনা ও ঐতিহাসিক নিদর্শনকে তুলে ধরেছেন শিল্পীরা।

মিশরের পিরামিড, যিশুখ্রীষ্ট, গৌতম বুদ্ধ- কিংবা বাঘ, ড্রাগন, উট সব কিছুই বানানো হয়েছে বরফ দিয়ে। নেদারল্যান্ডসের জুওলা শহরে ১৭ ডিসেম্বর থেকে শুরু হওয়া ডাচ আইস স্কাল্পচার ফেস্টিভালে প্রদর্শিত এসব বরফের ভাস্কর্য তৈরি করেছেন বিভিন্ন দেশের শিল্পীরা।

এগুলো তৈরির জন্য কয়েক সপ্তাহ ধরে দুই লাখ ৭৫ কেজি বরফ ও তুষার জমা করা হয়। পরে মাইনাস ১৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সেগুলোকে রেখে, ১৩ দিন ধরে চলে ভস্কর্য তৈরির কাজ। বরফ দিয়ে কাজ করাটা কঠিন। কারণ কিছুক্ষণ পর এটি বিবর্ণ হয়ে যায় এবং দীর্ঘসময় স্থায়ী হয় না।

ভাস্কর জেমস টাইটেল বলেন ” আমার প্রাণীদের ভাস্কর্য বানাতে ভালো লাগে। দশ বছর আগে আমি বরফের ভাস্কর্য বানানোর কাজ শুরু করি। এই উৎসবের জন্য প্রস্তাব পাওয়ার পরই স্বানন্দে রাজি হয়ে গেছি। বিশ্বের সেরা শিল্পীদের সাথে কাজ করার মজাই আলাদা।”

আগামী বছরের মার্চ পর্যন্ত চলবে এই উৎসব।