শনিবার, ১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার, ১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

নেত্রকোনায় হামের প্রকোপ বাড়ছে, হাসপাতালে ভর্তি ৯

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

নেত্রকোনায় হামের প্রকোপ বাড়ছে। জেলার বিভিন্ন এলাকায় আক্রান্তের সংখ্যা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। এ পর্যন্ত নেত্রকোনা সদর হাসপাতালে ৯ জন রোগী ভর্তি হয়েছে। তাদের মধ্যে বর্তমানে ৫ জন চিকিৎসাধীন রয়েছে।

চিকিৎসাধীনদের মধ্যে সাত মাস বয়সী শিশু আরিফের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। শিশুটিকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

শিশু বিশেষজ্ঞ ডা মো. শাহজাহান জানান, হামের সংক্রমণ নিয়ন্ত্রণে ইতোমধ্যে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। রোগীদের জন্য আলাদা আইসোলেশন বিভাগ চালু করা হয়েছে, যাতে সংক্রমণ অন্যদের মধ্যে ছড়িয়ে না পড়ে।

চিকিৎসকরা অভিভাবকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। শিশুদের নিয়মিত টিকাদান নিশ্চিত করার পাশাপাশি জ্বর, র‍্যাশ বা হামের লক্ষণ দেখা দিলে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More