শিরোনাম
এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘গণহত্যার অভিপ্রায়’ ছিল মিয়ানমারের: আইসিজে
দীপ্ত নিউজ
ক্রিকেট

নির্বাসিত আফগান নারী ক্রিকেটারদের সুখবর দিলো আইসিসি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
নির্বাসিত আফগান নারী ক্রিকেটারদের সুখবর দিলো আইসিসি

তালেবান সরকার ক্ষমতায় আসার পর থেকেই আফগানিস্তানে নারীদের বিভিন্ন অধিকার থেকে বঞ্চিত করার অভিযোগ রয়েছে। এবার সক্রিয় হচ্ছে আইসিসির পাশাপাশি তিন দেশের ক্রিকেট বোর্ড।

নির্বাসিত আফগান নারী ক্রিকেটারদের আবারো ক্রিকেটে ফেরাতে আইসিসি, ভারতীয় ক্রিকেট বোর্ড, ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড ও ক্রিকেট অস্ট্রেলিয়া, আর্থিক সহায়তার সিদ্ধান্ত নিয়েছে। যার জন্য তারা কোনো অর্থ নেবে না আফগানিস্তান ক্রিকেট বোর্ডের কাছ থেকে।

আইসিসির এক মুখপাত্র ইএসপিএন ক্রিকইনফোকে এসব তথ্য জানিয়েছেন। আফগান নারী ক্রিকেটারদের পাশে দাঁড়াতে, বিশেষ টাস্ক ফোর্স গঠন করেছে আইসিসি। যার অধীনে আর্থিক সাহায্য থেকে প্রশিক্ষণসহ সব রকম সাহায্য করা হবে।

ভারত, ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ড আইসিসির এই উদ্যোগের সহযোগী হিসেবে থাকছে। এছাড়া আধুনিক উচ্চমানের প্রশিক্ষণ, প্রয়োজনীয় বিভিন্ন সুযোগ–সুবিধা এবং মেন্টরের ব্যবস্থা করা হবে।

হাসীব/আল