শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
রাজনীতি

নির্বাচিত সরকার করিডর নিয়ে সিদ্ধান্ত নিবে: ফারুক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
নির্বাচিত সরকার করিডর নিয়ে সিদ্ধান্ত নিবে: ফারুক

করিডর নিয়ে নির্বাচিত সরকার সিদ্ধান্ত নিবে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদীন ফারুক।

শুক্রবার (১৬ মে) সকালে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ লেবার পার্টি আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘সরকারের গুরু দায়িত্ব এ দেশের মানুষের কাছে সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়া। যদি অবাধ সুষ্ঠু নির্বাচন হয়, তাহলে জুলাই আন্দোলনে শহীদদের আত্মা শান্তি পাবে।’

ফারুক আরও বলেন, ‘আবদুল হামিদের দেশত্যাগ এবং সাম্য হত্যার ঘটনা তদন্ত করে লাভ নেই। কাউকেই আর ফেরানো যাবে না। দেশে শান্তিশৃঙ্খলা ফেরাতে নির্বাচন প্রয়োজন।’

‘মানবিক করিডর‘ নিয়ে বিএনপি এই নেতা বলেন, ‘করিডর নিয়ে নির্বাচিত সরকার সিদ্ধান্ত নেবে। এই সরকারের দায়িত্ব নির্বাচন দেয়া।’

 

এসএ