শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
রাজনীতি

‘নির্বাচিত সরকারের মেয়াদ ৪ বছর হওয়া উচিত’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
‘নির্বাচিত সরকারের মেয়াদ ৪ বছর হওয়া উচিত’

বাংলাদেশে একটি নির্বাচিত সরকারের মেয়াদ চার বছর হওয়া উচিত বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এ. এফ. হাসান আরিফ। তিনি বলেন, এটা আমার ব্যক্তিগত মতামত।

বুধবার (৩০ অক্টোবর) সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) সদস্যদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এ কথা বলেন।

ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ দেওয়ার বিষয়ে অবস্থার পরিপ্রেক্ষিতে পদক্ষেপ নেওয়া হবে। সিটি করপোরেশনগুলোতে স্থায়ী প্রশাসক নিয়োগ দেওয়ার প্রক্রিয়া চলমান বলে জানিয়েছেন উপদেষ্টা।

সংগঠনের সাধারণ সম্পাদক মাসউদুল হকের সঞ্চালনায় সভাপতিত্ব করেন সভাপতি ফসিহ উদ্দীন মাহতাব।

আল ‌/ দীপ্ত সংবাদ