শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
রাজনীতি

নির্বাচনে না এসে ভুল করেছে বিএনপি: লিটন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
নির্বাচনে না এসে ভুল করেছে বিএনপি: লিটন

সিটি করপোরেশন নির্বাচনে অংশ না নেওয়া বিএনপির ভুল হয়েছে বলে মন্তব্য করেছেন রাজশাহী সিটির আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী এ এইচ এম খায়রুজ্জামান লিটন।

বুধবার (২১ জুন) সকাল ৯টার সময় মহানগরীর উপশহর স্যাটেলাইট টাউন হাইস্কুল কেন্দ্রে ভোট দেওয়া শেষে তিনি এ মন্তব্য করেন।

লিটন বলেন, রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে অংশ না নেওয়া বিএনপির অবশ্যই ভুল হয়েছে। তাদের নির্বাচনে অংশ নিতে হতো। সে ক্ষেত্রে তারা তাদের অবস্থান বুঝতে পারতো। আমরাও বুঝতে পারতাম। এ নির্বাচনটি প্রকৃত অর্থে ভালো হতো। তারা না এলে কিছু করার নেই। এরপরও বিএনপি ও জামাতের কাউন্সিলর প্রার্থী আছে। তারা ভোটারদের কেন্দ্রে আনবেন।

এর আগে সকাল ৮টায় রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়। বিরতিহীন ভাবে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। ১৫৫টি কেন্দ্রের সবগুলোতে কেন্দ্রে ইভিএমে ভোট নেওয়া হচ্ছে। এসব কেন্দ্রে ১ হাজার ৫৬০টি ক্লোজ সার্কিট ক্যামেরা স্থাপন করা হয়েছে।

রাজশাহী সিটিতে মোট ভোটার ৩ লাখ ৫১ হাজার ৯৮২ জন। এর মধ্যে পুরুষ ভোটার এক লাখ ৭১ হাজার ১৬৭ জন এবং নারী ভোটার এক লাখ ৮০ হাজার ৮০৯ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৬ জন।

 

ইউ. আদনান/আফ/দীপ্ত নিউজ