শিরোনাম
পোশাক শ্রমিকদের স্বার্থ রক্ষা ও উৎপাদন-রপ্তানি সচল রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর অ্যাম্বুলেন্স থামতেই কান্নার রোল, নওগাঁর ৫ প্রবাসীকে শেষ বিদায় সঙ্গী খুঁজতে সিঙ্গেলদের সরকারি খরচে ফিনল্যান্ড ভ্রমণের সুযোগ ৫২ বছর বয়সে এইচএসসি পাস, শেফালী বেগমের অদম্য পথচলা সৌদি রুটে ১৬৫ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে প্রায় ২৩ হাজার যাত্রী ৪ নভেম্বর থেকে সারা দেশে গ্যাস সরবরাহ কমবে দেশের বিশাল যুবশক্তিকে সঠিকভাবে কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির হাম উপসর্গে আরও ২ জনের মৃত্যু, আক্রান্ত ১,৪২১ বেতন বৃদ্ধির দাবিতে আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ, ৫০ কারখানায় ছুটি ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯২৯
দীপ্ত নিউজ
রাজনীতি

নির্বাচনের প্রচারে মঙ্গলবার রংপুর যাচ্ছেন শেখ হাসিনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
নির্বাচনের প্রচারে মঙ্গলবার রংপুর যাচ্ছেন শেখ হাসিনা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা

 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারে মঙ্গলবার (২৬ ডিসেম্বর) রংপুর যাচ্ছেন আওয়ামী লীগ সভাপতি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দিনব্যাপী সফরে আওয়ামী লীগের দুটি নির্বাচনী জনসভায় ভাষণ দেবেন তিনি। এরইমধ্যে সমাবেশস্থলের প্রস্তুতি প্রায় শেষ হয়েছে। দলীয় প্রধানের দিকনির্দেশনা শুনতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন, স্থানীয় নেতাকর্মীরা।

মঙ্গলবার দুপুরে শেখ হাসিনা পীরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠের জনসভায় ভাষণ দিবেন। রংপুর–৬ আসনে আওয়ামী লীগ প্রার্থী জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন টৌধুরী। শেখ হাসিনা পীরগঞ্জে পৌঁছার আগে, তারাগঞ্জ উপজেলার ওয়াকফ স্টেট কলেজ মাঠে ভাষণ দেবেন।

 

আরও পড়ুন: শাহজালালের মাজার জিয়ারত করলেন শেখ হাসিনা

 

আল/ দীপ্ত সংবাদ