শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
রাজনীতি

নির্বাচনের আগে ৩ শর্তের কথা বললেন জামায়াত আমির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
নির্বাচনের আগে ৩ শর্তের কথা বললেন জামায়াত আমির

আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার আগে তিনটি শর্ত পূরণের কথা জানিয়েছে জামায়াত। শর্তগুলো হলো– সংস্কার, ফ্যাসিস্টদের বিচার ও সঠিক নির্বাচন পদ্ধতি।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।

তিনি বলেন, নির্বাচনের জন্য ফেব্রুয়ারি ২০২৬–এর সময়সীমা কঠিন নয়। এই সময়ের আগে বা পরে নির্বাচন হতে পারে, যদি শর্তগুলো পূরণ হয়।​ সংস্কার প্রক্রিয়ায় সব রাজনৈতিক দলকে সরকারকে সহায়তা করা উচিত। যত দ্রুত তারা সরকারের সঙ্গে সমন্বয় করবে, তত দ্রুত নির্বাচন অনুষ্ঠিত হবে।

নির্বাচনের আগে দৃশ্যমান, গ্রহণযোগ্য ও মৌলিক সংস্কার প্রয়োজন জানিয়ে জামায়াতের আমির বলেন, জামায়াত ৪১ দফা সংস্কার প্রস্তাব দিয়েছে, বিএনপি ৩১ দফা, অন্যরা ৫৬–৫৭ দফা প্রস্তাব করেছে। তবে জামায়াত শুধুমাত্র ছয়টি মৌলিক সংস্কার চায়।​ ফ্যাসিস্টদের বিচার এমনভাবে হওয়া উচিত, যাতে ন্যায়বিচার নিশ্চিত হয়। নির্বাচনকে এমনভাবে পরিচালনা করতে হবে, যাতে কেউ সহজে প্রক্রিয়াটি নিয়ে প্রশ্ন তুলতে না পারে। এ বিষয়ে দলগুলোর মধ্যে আরও সংলাপ ও আলোচনা প্রয়োজন।

এজে/ইএ/দীপ্ত সংবাদ