শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
রাজনীতি

নির্বাচনি প্রচারণায় বিধি-বিধান মেনে চলার আহ্বান বিএনপির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
নির্বাচনি প্রচারণায় বিধি-বিধান মেনে চলার আহ্বান বিএনপির

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীদের নির্বাচনি প্রচারণাকালে নির্বাচন কমিশনের নির্ধারিত বিধি–বিধান যথাযথভাবে মেনে চলার আহ্বান জানিয়েছে বিএনপি।

বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

দলের প্রার্থীদের উদ্দেশে দেওয়া নির্দেশনায় বলা হয়েছে, আগামী ২২ জানুয়ারি থেকে নির্বাচনি প্রচারণা পুরোদমে শুরু হবে।

এ সময় ব্যানার, বিলবোর্ড, ফেস্টুন, হ্যান্ডবিল ও লিফলেট, ছবি (পোর্ট্রেট) এবং ভোটার স্লিপ ব্যবহারের ক্ষেত্রে সংশ্লিষ্ট সকল আইন ও বিধি কঠোরভাবে অনুসরণ করতে হবে।

নির্দেশনায় আরও বলা হয়, ব্যানারের সর্বোচ্চ পরিমাপ হবে ১০ ফুট বাই ৪ ফুট, বিলবোর্ড ১৬ ফুট বাই ৯ ফুট, ফেস্টুন ১৮ ইঞ্চি বাই ২৪ ইঞ্চি, হ্যান্ডবিল বা লিফলেট ৮.২৭ ইঞ্চি বাই ১১.৬৯ ইঞ্চি, ছবি (পোর্ট্রেট) ৬০ সেন্টিমিটার বাই ৪৫ সেন্টিমিটার এবং ভোটার স্লিপ ১২ সেন্টিমিটার বাই ৮ সেন্টিমিটার।

এতে বলা হয়, নির্বাচনি প্রচারণায় কোনো প্রকার পোস্টার ব্যবহার করা যাবে না। ব্যানার, ফেস্টুন, হ্যান্ডবিল ও লিফলেট, ছবি এবং ভোটার স্লিপ অবশ্যই সাদা–কালো রঙের হতে হবে। শুধু বিলবোর্ড ও সোশ্যাল মিডিয়ায় লেখা ও ছবি রঙিন করা যাবে।

নির্দেশনায় উল্লেখ করা হয়, ব্যানার, হ্যান্ডবিল ও লিফলেট এবং ফেস্টুনে প্রার্থীর প্রতীক ও নিজের ছবির সাথে কেবল তার বর্তমান দলীয় প্রধানের পোর্ট্রেট ছবি ছাপাতে পারবেন।

এছাড়া মুদ্রণকারী প্রতিষ্ঠানের নাম, ঠিকানা ও মুদ্রণের তারিখ ছাড়া কোনো ব্যানার, হ্যান্ডবিল, লিফলেট বা ফেস্টুন ব্যবহার করা যাবে না।

কোনো প্রার্থী একটি নির্বাচনী এলাকায় ২০টির বেশি বিলবোর্ড ব্যবহার করতে পারবেন না। একই সঙ্গে নির্বাচনি প্রচারণা ও ভোটগ্রহণের সময় ড্রোন, কোয়াডকপ্টার বা এ ধরনের কোনো যন্ত্র ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।