শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
অন্যান্য

নির্বাচনকে কেন্দ্র করে দেশ-বিদেশে ষড়যন্ত্র হচ্ছে: ভূমিমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
নির্বাচনকে কেন্দ্র করে দেশ-বিদেশে ষড়যন্ত্র হচ্ছে: ভূমিমন্ত্রী
ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ। ছবি: দীপ্ত

নির্বাচনকে কেন্দ্র করে দেশে ও বিদেশে অনেক ষড়যন্ত্র হচ্ছে। উন্নয়নের ধারা অব্যহত রাখতে হলে এসব ষড়যন্ত্রের বিরুদ্ধে আওয়ামী লীগের নেতৃত্বে সাধারণ মানুষকেও ঐক্যবদ্ধ থাকতে আহবান জানিয়েছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ।

শনিবার (২৭ মে) সকালে চট্টগ্রামের এম.এ আজিজ স্টেডিয়ামের জিমনেসিয়ামে জেলা প্রশাসন আয়োজিত ভূমিসেবা সপ্তাহ উপলক্ষে জনসচেতনতামুলক সভায় এসব কথা বলেন তিনি।

তিনি আরো বলেন, সেবায় অনেক আধুনিকায়ন হলেও এলএ শাখাকে দুর্নীতিমুক্ত করা সম্ভব হয়নি। উন্নয়ন পকল্পের ক্ষতিপূরনের টাকা নিতে জেলায় জেলায় হয়রানীর শিকার হচ্ছেন সাধারণ মানুষ। এসব কারণে সরকারেরও সুনাম ক্ষুন্ন হচ্ছে। তাই এলএ শাখাকে জবাবদিহিতার আওতায় আনতে চট্টগ্রামের জেলা প্রশাসককে নির্দেশনা দেন তিনি। অনুষ্ঠানে অন্যান্যর মধ্যে বিভাগীয় কমিশনার আমিনুর রহমান, জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামানসহ বিভিন্ন সময় ভূমি শাখার সেবাগ্রহীতারা বক্তব্য রাখেন।

 

রুনা আনসারী/ এফএম/ দীপ্ত নিউজ