শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
রাজনীতি

নিবন্ধন ফিরে পেতে জামায়াতের আপিল শুনানি মুলতবি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
নিবন্ধন ফিরে পেতে জামায়াতের আপিল শুনানি মুলতবি

রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন ও দলীয় প্রতীক ‘দাঁড়িপাল্লা’ ফিরে পেতে বাংলাদেশ জামায়াতে ইসলামী দায়ের করা আপিলের শুনানি আগামী বুধবার (১৪ মে) পর্যন্ত মুলতবি করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

মঙ্গলবার (১৩ মে) সকাল ১০টায় প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সাত বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চে এই আপিলের শুনানি শুরু হয়। জামায়াতের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এহসান আবদুল্লাহ সিদ্দিক। তাকে সহযোগিতা করেন ব্যারিস্টার ইমরান আবদুল্লাহ সিদ্দিক, অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির ও ব্যারিস্টার নাজিব মোমেন।

এ বিষয়ে পরবর্তী শুনানির জন্য আগামী বুধবার দিন ধার্য করেন আদালত।

এর আগে ১২ মার্চ থেকে জামায়াতের নিবন্ধন ফিরে পাওয়ার আপিল শুনানি শুরু হলেও এরপর শুনানি আর হয়নি। পরে গত ৭ মে জামায়াতের আইনজীবী শিশির মনির মামলাটির দ্রুত শুনানির আবেদন জানালে আদালত ১৩ মে শুনানির দিন নির্ধারণ করেন।

উল্লেখ্য, ২০১৩ সালের ১ আগস্ট একটি রিট আবেদনের নিষ্পত্তিতে হাইকোর্ট জামায়াতে ইসলামীর রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন অবৈধ ঘোষণা করেন। এরপর ২০১৮ সালের ৭ ডিসেম্বর নির্বাচন কমিশন (ইসি) জামায়াতের নিবন্ধন বাতিল করে প্রজ্ঞাপন জারি করে। জামায়াত হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করলে ২০২৩ সালের নভেম্বরে প্রধান আইনজীবী অনুপস্থিত থাকায় আপিল বিভাগ ‘ডিসমিস ফর ডিফল্ট‘ বলে আবেদন খারিজ করে দেয়।

তবে গত বছরের ২২ অক্টোবর সুপ্রিম কোর্টের আপিল বিভাগ জামায়াতের নিবন্ধন ফিরে পেতে খারিজ হওয়া পুরনো আপিল পুনরুজ্জীবিত করার আদেশ দেন। ফলে আইনগতভাবে দলটির নিবন্ধন ও প্রতীক ফিরে পাওয়ার প্রক্রিয়া ফের চালু হয়।

এদিকে, ২০২৩ সালের ১ আগস্ট শেখ হাসিনার সরকার সন্ত্রাসবিরোধী আইনের ১৮(১) ধারায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরসহ সংশ্লিষ্ট অঙ্গসংগঠনগুলোকে নিষিদ্ধ ঘোষণা করে। পরে ২৮ আগস্ট এ নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নতুন প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।