শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
ঢাকা বিভাগ

নিজ ঘরে নারীকে হাত-পা বেঁধে হত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
নিজ ঘরে নারীকে হাত-পা বেঁধে হত্যা

 

সাভার আশুলিয়ায় নিজ ঘরে সাহেরা বেগম (৫৫) নামে এক নারীকে হাত–পা ও মুখ বেঁধে পরিকল্পিত হত্যার ঘটনা ঘটেছে।

শনিবার (২ সেপ্টেম্বর) দুপুর ১২ টার দিকে আশুলিয়ার বাড়ইপাড়া এলাকায় হায়েত আলীর মালিকানাধীন বাড়িতে এই ঘটনা ঘটে। দুইতলা ভবনের নীচতলা কক্ষে ভাড়া থাকতো ও গাজীপুর চন্দ্রায় খাবারের হোটেলের ব্যবসা করতো সে।

নিহত সাহেরা বেগম গ্রামের টাঙ্গাইলের দেলদুয়ার থানার পরাইখালি গ্রামের মৃত বাদশা মিয়ার স্ত্রী।

নিহতের মেয়ে রুমা বেগম বলেন, মা জমি কেনার জন্য ৫ লাখ টাকা এনে রেখেছিলো রুমে। আমাকে ফোনে বলেছিলো, ভাইকে টাকা নিয়ে যেতে। কিন্তু সকালে একজন জানায় আমার মায়ের এই অবস্থা। ঘরে এখন টাকা ও স্বর্ণালংকার ও মোবাইল ফোন কিছুই নেই।

তিনি আরও জানান, মায়ের পাশের রুমে উজ্জল নামে একজন থাকতো। সে ওয়ালটনে গ্রুপে চাকরি করে। সকালে তাকে বের হতে দেখেছে কেউ কেউ। তার মোবাইল এখন বন্ধ পাচ্ছি। আমাদের ধারনা সেই এই কাজ করছে।

আশুলিয়া থানার এস আই সোহেল মোল্লা বলেন, প্রাথমিকভাবে ধারনা, তাকে পরিকল্পিত ভাবে শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্ত। তবে হত্যার কারণ এখনো নিশ্চিত নই। তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।

নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

 

এসএ/দীপ্ত নিউজ