শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বরিশাল বিভাগ

নিখোঁজের ৩ দিন পর যুবকের মরদেহ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
নিখোঁজের ৩ দিন পর যুবকের মরদেহ উদ্ধার
নেছারাবাদ থানা

পিরোজপুরের নেছারাবাদে নিখোঁজের তিনদিন পর উদ্ধার হলো মোঃ হাসানুর রহমান অপু (৩৫) নামে এক যুবকের মরদেহ।

শনিবার(৭ অক্টোবর) সকালে নেছারাবাদ উপজেলার দক্ষিন সেহাংগল (সুন্দর) গ্রামের রুমান শেখ এর বাড়ির খড়ের গাদার পাশ থেকে ওই মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় এলাকার বিক্ষুব্ধ জনতা রুমানের মা লিপি বেগম, বোন সুমনা আকতার ও ভাইয়ের মেয়ে সাদিয়া আক্তারকে আটক করে পুলিশে সোপর্দ করেন।

স্থানীয় সূত্র ও নিহত অপুর স্বজন আজাদ জানান, সেহাংগল গ্রামের অপুকে বুধবার রুমান ডেকে নিয়ে যায়। সেই থেকে অপু নিখোঁজ রয়েছে। শনিবার সকালে জহির নামের এক ছেলে রুমানের বাড়ির পাশের বাগানে সুপারি পাড়তে গেলে দুর্গন্ধ পায়। পরে জহির বিষয়টি পার্শ্ববর্তী মাদ্রাসার সামনে থাকা লোকজনকে জানালে তারা ঘটনাস্থলে গিয়ে মাটি খুঁড়ে মরদেহ দেখতে পায়। এ সময় তার ডাক চিৎকার শুনে এলাকাবাসী ঘটনাস্থলে ছুটে এসে অপুর মরদেহ দেখতে পায়।

পরে এলাকাবাসী বিক্ষুব্ধ হয়ে রুমানের ঘর ঘেরাও করে এবং দুইটি মোটরসাইকেল পুড়িয়ে দেয়।

ঘটনার পর থেকে রুমান পালাতক রয়েছে। মরদেহ উদ্ধারের খবর পেয়ে পিরোজপুরের পুলিশ সুপার শফিউর রহমান ও সহকারী পুলিশ সুপার (নেছারাবাদ– কাউখালী সার্কেল) সাবরিনা মেহেবুব ঘটনাস্থল পরিদর্শন করেন।

নেছারাবাদ (স্বরূপকাঠি) থানার ওসি ছরোয়ার হোসেন জানান, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পিরোজপুর মর্গে পাঠানো হয়েছে এবং মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

 

কবির হোসাইন/পূর্ণিমা/দীপ্ত নিউজ