বৃহস্পতিবার, ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার, ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

নিখোঁজের ২৫ ঘন্টা পর উদ্ধার হলো শুভ’র মরদেহ

Avatar photoAdib Jamal

কুষ্টিয়ার গড়াই নদীতে নিখোঁজের প্রায় ২৫ ঘন্টা পর উদ্ধার হলো লেদ কারখানার শ্রমিক শুভর মরদেহ।

শনিবার (৫ আগস্ট) বিকেল ৬টার দিকে কুমারখালীর মীর মোশাররফ হোসেন সেতুর কাছ থেকে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের সদস্যরা।

শনিবার সকাল থেকে নিখোঁজ শুভকে উদ্ধার অভিযান শুরু করে কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সদস্য ও খুলনা থেকে আশা ৬ সদস্যের একটি ডুবুরী দল।

শুক্রবার ( ৪ আগস্ট) বিকেলে কুষ্টিয়ার গড়াই নদীতে ভ্রমণে গিয়ে মাঝ নদীতে নৌকার ওপরে নাচানাচি করার এক পযার্য়ে নৌকা থেকে শুভ (১৮), অনিক(২৪), মানিক(২১), নাঈম (২২), বিপ্লব (২০), নয়ন (১৯) নামে ছয়জন নদীতে পড়ে যায়।

পাঁচজনকে উদ্ধার করা গেলেও নিখোঁজ হয় লেদ কারখানার শ্রমিক শুভ।

এসএ/দীপ্ত নিউজ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More