শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
ঢাকা বিভাগ

নিখোঁজের ১ দিন পর শিশুর লাশ উদ্ধার

আদীব জামাল
আদীব জামাল
নিখোঁজের ১ দিন পর শিশুর লাশ উদ্ধার

গাজীপুরের শ্রীপুর পৌরসভার ৭ নং ওয়াড চন্নাপাড়া এলাকার ভাড়া বাসা থেকে  ৬ বছরের শিশু ইরিনার কলাকাটা লাশ উদ্ধার করেছ পুলিশ।

বুধবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে শ্রীপুর পৌরসভাধীন চন্নাপাড়া এলাকার জনৈক রাবেয়া আক্তার, পিতা–ভুট্টু মিয়ার বসতবাড়ীর বসতঘরের খাটের নিচ থেকে ভিকটিম ইরিনার গলাকাটা লাশ উদ্ধার কর হয়।

ইরিনা টেপির বাড়ি এলাকার আসাদ মিয়ার মেয়ে। নিহত ইরিনা তার পরিবারের সাথে চন্নাপাড়া এলাকার রুবেল মিয়ার ভাড়া বাড়িতে বসবাস করতো।

নিহতের বাবা আসাদ জানায়, মেয়ে নিখোঁজের পর থানা থেকে তদন্ত কর্মকর্তা পরিদর্শনে যায় এবং ঐ দুই বাচ্চা সাক্ষাৎকারও নেয়। ঘটনাস্থলে পুলিশের ফোন পেয়ে স্থানীয় কাউন্সিলর উপস্থিত হয়। তারপর আমি ঐ ঘরে তল্লাশি দিতে বললে, কাউন্সিলর বলেন তারা আমার পূর্ব পরিচিত। তাদের জিম্মা আমি নেব। এই বলে আর তল্লাশি করতে দেয়নাই। অথচ নিখোঁজ হওয়ার একদিন পরই পাওয়া গেলো আমার মেয়ের গলাকাটা লাশ।

 

মোরশেদ আলম/দীপ্ত নিউজ