শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
ঢাকা বিভাগ

নিখোঁজের সাত ঘন্টা পর ডোবায় মিলল মরদেহ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
নিখোঁজের সাত ঘন্টা পর ডোবায় মিলল মরদেহ

মানিকগঞ্জ সদর উপজেলায় নিখোঁজের সাত ঘন্টা পর বাড়ির পাশের একটি পুকুর থেকে শুকুর আলী (৪০) নামে এক ব্যক্তির  হাত–পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১৪ জুলাই) রাত তিনটার দিকে উদ্ধার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়।

পেশায় কৃষক শুকুর আলী মানিকগঞ্জ সদর উপজেলার মালটিয়া কুড়িপাড়া গ্রামের আতর আলীর ছেলে। তিনি দুই সন্তানের জনক ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১৩ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে শুকুর আলী বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। পরিবারের সদস্যরা তাকে কোথাও খুঁজে পাচ্ছিলনা। পরে রাত দুইটার দিকে প্রতিবেশিরা শুকুরের বাড়ির পাশের একটি ডোবায় তার মরদেহ ভাসতে দেখে উদ্ধার করে পুলিশকে খবর দেয়।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রউফ জানান, রাত তিনটার দিকে ওই বাড়ি থেকে শুকুরের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে এটি পরিকল্পিত হত্যাকান্ড।

 

জাহিদুল হক চন্দন/ শায়লা/ দীপ্ত নিউজ