শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

নিউজিল্যান্ডে শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
নিউজিল্যান্ডে শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি
নিউজিল্যান্ডে শক্তিশালী ভূমিকম্প

নিউজিল্যান্ডে কেরমাডেক দ্বীপপুঞ্জে রিখটার স্কেলে এর মাত্রা ৭ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় বৃহস্পতিবার (১৬ মার্চ) বিকেলে ভূমিকম্পটি আঘাত হানে। তথ্যটি মার্কিন ভূ–তাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস এর মাধ্যমে জানা যায়।

ভূমিকম্পটির কেন্দ্র নিউজিল্যান্ডের মূল ভূখণ্ড থেকে ১ হাজার কিলোমিটার উত্তরপূর্বে। যার উৎপত্তিস্থল কারমাডেক দ্বীপ। ইউএসজিএস জানিয়েছে, ভূপৃষ্ঠ থেকে ভূমিকম্পটির গভীরতা ছিল মাত্র ১০ কিলোমিটার।

এদিকে প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র থেকে ভূমিকম্পের কেন্দ্রস্থল কেরমাডেক দ্বীপপুঞ্জে উপকূল থেকে ৩০০ কিলোমিটারের মধ্যে সতর্কতা জারি করেছে। বলা হয়েছে, কারমাডেক দ্বীপের কোনো কোনো স্থানে ০ দশমিক ৩ মিটার থেকে ১ মিটার উচ্চতার সুনামি হতে পারে।

তবে অস্ট্রেলিয়ার আবহাওয়া অফিস জানিয়েছে, সুনামির আঘাত অস্ট্রেলিয়া পর্যন্ত পৌঁছানোর কোনো আশঙ্কা নেই।

ভূমিকম্পে কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি।

অনু/দীপ্ত সংবাদ