শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
রাজনীতি

নিউইয়র্কে আ.লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে আখতারের মামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
নিউইয়র্কে আ.লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে আখতারের মামলা

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে নিজের ওপর হামলার অভিযোগে আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকদের বিরুদ্ধে মামলা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন।

স্থানীয় সময় বুধবার দিবাগত রাত ১টায় (বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকাল ১১টা) জন এফ কেনেডি বিমানবন্দরের পাশে পোর্ট অথোরিটি পুলিশ ডিপার্টমেন্ট থানায় তিনি এ মামলা দায়ের করেন।

মামলায় দুজনের নাম উল্লেখ করা হয়েছে এবং আরও ১৫–২০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। আখতার হোসেন অভিযোগ করেন, ২২ সেপ্টেম্বর জেএফকে বিমানবন্দরের চার নম্বর টার্মিনাল থেকে বের হওয়ার সময় তাকে লক্ষ্য করে ডিম ছোড়া হয়। পরে হোটেলের লবিতেও হামলার চেষ্টা করা হয়।

এক ভিডিও বার্তায় আখতার হোসেন বলেন, হামলাকারীরা বাংলাদেশে নিষিদ্ধ একটি সংগঠনের সঙ্গে যুক্ত। এ ঘটনায় পুলিশকে অবহিত করা হয়েছে এবং আইনি প্রতিকার নেয়া হবে।