শিরোনাম
প্রবাসীদের হয়রানি কমাতে বিশেষ আদালত, চালু হবে প্রবাসী কার্ড বাংলাদেশের ‘জয় কেড়ে’ নিলো আফগানিস্তান যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা আগাম প্রস্তুতিতে ডেঙ্গুতে মৃত্যুহার ৪০ শতাংশ কমেছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী টানা ছুটিতে বান্দরবানের হোটেলে আগাম বুকিংয়ের হিড়িক ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর জার্মান পর্যটকের উদ্ধার ল্যাপটপ হস্তান্তর করেছে পুলিশ ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় আ. লীগের বিচার দাবি এনসিপির ৩৫ বছর বয়সের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধ হচ্ছে: আইনমন্ত্রী মেসির চোখে সেরা ১০ উদীয়মান খেলোয়াড়
দীপ্ত নিউজ
জাতীয়

না ফেরার দেশে মাগুরার নির্যাতিত সেই শিশু

Deepto News : দীপ্ত নিউজ
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
না ফেরার দেশে মাগুরার নির্যাতিত সেই শিশু

ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন মাগুরার নির্যাতিত শিশুটি মারা গেছে (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুরে বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজে বিষয়টি জানানো হয়।

সেনাবাহিনীর পোস্টে জানানো হয়, ‘অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে জানাতে হচ্ছে যে, মাগুরায় নির্যাতিত শিশুটি আজ ১৩ মার্চ দুপুর ১টায় সিএমএইচ, ঢাকায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। সর্বাধুনিক চিকিৎসা ব্যবস্থা ও বিশেষজ্ঞ চিকিৎসকদের সর্বোচ্চ প্রচেষ্টা সত্ত্বেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।‘

পোস্টে আরও উল্লেখ করা হয়, শিশুটির অবস্থা সংকটাপন্ন থাকায় তাকে উন্নত চিকিৎসা দেওয়া হচ্ছিল। আজ সকালে তিনবার কার্ডিয়াক অ্যারেস্ট হলে দুইবার তাকে স্থিতিশীল করা গেলেও তৃতীয়বার আর হৃৎস্পন্দন ফিরে আসেনি।

বাংলাদেশ সেনাবাহিনী শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তাদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেছে এবং শিশুটির বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছে।

প্রসঙ্গত, গত ৮ মার্চ গুরুতর আহত শিশুটিকে সংকটাপন্ন অবস্থায় ঢাকা সিএমএইচ–এ ভর্তি করা হয়।