শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
বিনোদন

না ফেরার দেশে ‘কাঁটা লাগা’ খ্যাত শেফালি জারিওয়ালা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
না ফেরার দেশে ‘কাঁটা লাগা’ খ্যাত শেফালি জারিওয়ালা

মাত্র ৪২ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ও ‘কাঁটা লাগা’ গার্ল হিসেবে পরিচিত শেফালি জারিওয়ালা।

ভারতীয় বিনোদনভিত্তিক গণমাধ্যম পিংকভিলা জানিয়েছে, গত বৃহস্পতিবার রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে শেফালীকে মুম্বাইয়ের বেলভিউ হাসপাতালে নেয়া হয়। সেখানে পৌঁছানোর পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। অভিনেত্রীর স্বামী অভিনেতা পারাস টাইগিসহ আরও তিনজন তাকে হাসপাতালে নিয়ে যান বলে সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে।

তবে এখনো পর্যন্ত শেফালীর মৃত্যুর নির্দিষ্ট কারণ জানা যায়নি। প্রাথমিকভাবে তিনি হার্ট অ্যাটাক করেছেন বলেই ধারণা করা হচ্ছে। যদিও চিকিৎসকরা জানিয়েছেন, ময়নাতদন্তের প্রতিবেদন না আসা পর্যন্ত নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।

এদিকে শেফালীর আকস্মিক মৃত্যুতে বলিউডে শোকের ছায়া নেমে এসেছে। সোশ্যাল মিডিয়ায় এই মৃত্যুর খবরে শোক প্রকাশ করেছেন বহু মানুষ।

প্রসঙ্গত, ২০০২ সালে মুক্তিপ্রাপ্ত ইন্ডি পপ গান ‘কাঁটা লাগা’র রিমেক ভিডিওর মাধ্যমে রাতারাতি জনপ্রিয়তা পান শেফালি। এরপরে তাকে ‘মুঝসে শাদি করোগে’ সিনেমাতে ক্যামিও চরিত্রে দেখা যায় । সব মিলিয়ে ৩৫টির বেশি মিউজিক ভিডিওতে কাজ করেছেন শেফালি। টিভি শো ‘নাচ বালিয়ে ৫’, ‘বিগ বস ১৩’–এর মতো রিয়েলিটি শোতেও অংশ নিয়েছিলেন শেফালি।