শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
ঢাকা বিভাগ

নাসিকের ময়লার গাড়ির ধাক্কায় গর্ভবতী নারী নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
নাসিকের ময়লার গাড়ির ধাক্কায় গর্ভবতী নারী নিহত

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের গাড়ির ধাক্কায় অনি নামে এক গর্ভবতী নারী নিহত হয়েছেন। এসময় গাড়ীটি জব্দ করা হয় এবং চালককে আটক করা হয়েছে।

রবিবার (২৬ মে) সকালে সিদ্ধিরগঞ্জের ৮ নং ওয়ার্ডের পাঠানটুলী জামে মসজিদ সংলগ্ন এলাকায় এই সড়ক দূর্ঘটনাটি ঘটে।

বিষয়টি নিশ্চিত করেন সিদ্ধিরগঞ্জ থানার ওসি আবু বকর সিদ্দিক।

নিহত অনি রানী (৩৫) রংপুরের জেলার ববেন চন্দ্রের মেয়ে। সে ফতুল্লার উত্তর হাজীগঞ্জ এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন এবং সিদ্ধিরগঞ্জে নীট কনসার্ন গার্মেন্টেস এ চাকরি করতেন।

আটককৃত নারায়ণগঞ্জের খানপুর এলাকার খোকনের ছেলে গাড়ি চালক ইকবাল (৩৫)।

প্রত্যক্ষদর্শী সূত্রে পুলিশ জানায়, ফতুল্লার হাজীগঞ্জ থেকে আজ সকালে সিদ্ধিরগঞ্জের পাঠানতলী নিজ কর্মস্থলে যাওয়ার পথে ওই. অন্ত সত্তা নারীকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের একটি ময়লার পিকআপভ্যান পেছন থেকে ধাক্কা দেয়। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এসময় স্থানীয়রা গাড়ীর চালককে আটক করে পুলিশে সোপর্দ করে।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ওসি আবু বকর সিদ্দিক জানান, এ ঘটনায় গাড়িটি জব্দ করা হয়েছে এবং চালককে আটক করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে। এ ব্যাপারে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

 

গৌতম/ সুপ্তি/ দীপ্ত সংবাদ