মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জ থেকে কাশিমপুর কারাগারে আইভী

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

হত্যা মামলায় গ্রেপ্তার নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) সাবেক মেয়র ও নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগ সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি সেলিনা হায়াৎ আইভীকে গাজীপুর কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়েছে।

শুক্রবার (৯ মে) বেলা আড়াইটার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ জেল সুপার কাওয়ালিন নাহার।

জেল সুপার জানান, আজ বেলা ২টার দিকে সেলিনা হায়াৎকে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে আনা হয়েছে। এর বাইরে আপাতত বিস্তারিত কিছু বলতে পারছি না।

এর আগে, ভোরে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকায় অবস্থিত চুনকা কুটির থেকে সেলিনা হায়াৎ আইভীকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাঁকে সকাল ১০টায় নারায়ণগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. মঈনউদ্দিন কাদিরের আদালতে উপস্থিত করা হলে আদালত তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More