শিরোনাম
পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘গণহত্যার অভিপ্রায়’ ছিল মিয়ানমারের: আইসিজে দিনাজপুরে একসঙ্গে চার সন্তানের জন্ম
দীপ্ত নিউজ
বাংলাদেশ

নারায়ণগঞ্জে ৩ ইটভাটাকে জরিমানা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
নারায়ণগঞ্জে ৩ ইটভাটাকে জরিমানা

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় ৩ ইটভাটাকে ৪ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন, পরিমাপে কারচুপি এবং প্রতিশ্রুত পন্য যথাযথ ভাবে সরবরাহ না করার অপরাধে এই জরিমানা করা হয়।

বুধবার (২৯ মার্চ) দুপুরে বন্দর উপজেলার কেওঢালা এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং র‍্যাব-১১ এর যৌথ অভিযানে এসব অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের বিষয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলা সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান জানান, বাজার মনিটরিংকরা হয়েছে। যার কারণে অভিযানকালে অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন, পরিমাপে কারচুপি এবং প্রতিশ্রুত পণ্য যথাযথ ভাবে সরবরাহ না করার অপরাধে বন্দর উপজেলার কেওঢালা এলাকায় মেসার্স সোনারগাঁও টাটা ব্রিকস ইটভাটাকে ১ লাখ ২০ হাজার, মেসার্স মামা ভাগিনা ব্রিকস -১ কে ২ লাখ টাকা ও মেসার্স মামা ভাগিনা ব্রিকস -২ কে ১ লাখ টাকা মোট ৪ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এসময় অভিযানে র‌্যাব-১১ এর কর্মকর্তারা ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

 

এমি/দীপ্ত