শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
ঢাকা বিভাগ

নারায়ণগঞ্জে শিশু ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
নারায়ণগঞ্জে শিশু ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার
অভিযুক্ত নাসিম

নারায়ণগঞ্জের ফতুল্লায় সাত বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে নাসিম (৫৩) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (১৮ জুন) দুপুরে ফতুল্লা মডেল থানার উত্তর তল্লার দক্ষিণ কায়েমপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার নাসিম নরসিংদীর রায়পুরা উপজেলার চর মধুয়া এলাকার মৃত শাহাদাত হোসেনের ছেলে।

এর আগে সকালে নির্যাতিত শিশুটির মা বাদী হয়ে নাসিমকে অভিযুক্ত করে ফতুল্লা মডেল থানায় ধর্ষণ মামলা করেন।

মামলায় উল্লেখ করা হয়, বাদীর পরিবার ও গ্রেপ্তার নাসিম উত্তর তল্লার দক্ষিণ কায়েমপুরস্থ পাশাপাশি বাড়িতে ভাড়া থাকেন। গত বুধবার (১৪ জুন) রাত ৮টার দিকে মজা কিনে দেয়ার বলে শিশুটিকে নিজ ঘরে নিয়ে ধর্ষণ করে নাসিম।

মামলার তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক জিয়া জানান, মামলার পর অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। শিশুটিকে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।