শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

নাম ঠিকানা বদলেও শেষ রক্ষা হয় নি

আদীব জামাল
আদীব জামাল
নাম ঠিকানা বদলেও শেষ রক্ষা হয় নি

নাম ঠিকানা বদলে ছয় বছর সৌদি আরবে পালিয়েও শেষ রক্ষা হয়নি নুর হোসেন (৩৬) নামে এক ব্যাক্তির।

বুধবার (২৬ জুলাই) সন্ধ্যায় ফেনী শহর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে বৃহস্পতিবার (২৭ জুলাই) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। নুর উপজেলার আমিরাবাদ ইউনিয়নের চর সোনাপুর এলাকার বাসিন্দা।

ফেনীর সোনাগাজীতে ডাকাতি প্রস্তুতির ঘটনায় করা মামলায় তিন বছরের সাজা পেয়েছিলেন নুর। সাজা থেকে বাঁচতে জাতীয় পরিচয়পত্রে নাম ঠিকানা বদলে ছয় বছর সৌদি আরবে পালিয়ে ছিলেন তিনি।

পুলিশ জানায়, ২০১৭ সালের ১২ জুলাই ডাকাতির প্রস্তুতির অভিযোগে নুরসহ কয়েকজনের বিরুদ্ধে সোনাগাজী থানায় একটি মামলা হয়। এরপর থেকেই তিনি পলাতক ছিলেন। ২০২০ সালের ২৭ ডিসেম্বর আদালত তাকে ৩ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ২ মাসের বিনাশ্রম কারাদণ্ডের সাজা দেন। তাঁর বিরুদ্ধে হত্যা, অপহরণ, চাঁদাবাজি, চুরি, ডাকাতি, সরকারি কাজে বাঁধা, পুলিশের ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগে সোনাগাজী ও ফেনী সদর থানায় ৯টি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।

সোনাগাজী মডেল থানার ওসি খালেদ হোসেন জানান, মুঠোফোন নম্বর ও ছবি সংগ্রহ করে অভিযান চালিয়ে নুর হোসেনকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাঁকে আদালতের মাধ্যমে ফেনী কারাগারে পাঠানো হয়েছে।

এসএ/দীপ্ত নিউজ