বুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলাম শুভ্রকে গ্রেপ্তার করেছে পুলিশ। শ্রম আইন লঙ্ঘনের একটি মামলায় জারি করা গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতে বুধবার (২৪ জুন) ভোরে তাকে গ্রেপ্তার করা হয়।

এর আগে মঙ্গলবার রাতে রাজধানীর বনানীর ডি ব্লকের ১৫ নম্বর সড়কের বাসায় অভিযান চালায় তেজগাঁও শিল্পাঞ্চল থানা ও বনানী থানা পুলিশ।

এর আগে সাজেদুল ইসলামের বাড়ির সামনেরাতভর অবস্থান নেয়পুলিশ। তবে গভীর রাত পর্যন্ত বাড়ির ভেতরে ঢুকতে পারেনি তারা।

এদিকে নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যানকে গ্রেপ্তারের পর শিল্পাঞ্চলথানা থেকে ইতোমধ্যে তাকে আদালতে নিয়ে যাওয়া হয়েছে।

জানা গেছে, আফতাব অটোমোবাইলসের সাবেক এক কর্মকর্তার ২৩ লাখ টাকা পাওনা পরিশোধ না করায় সাজেদুল ইসলামের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ঢাকার প্রথম শ্রম আদালত।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More