শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
বাংলাদেশ

নাদিম হত্যার দায় স্বীকার করে বাবু চেয়ারম্যানের জবানবন্দি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
নাদিম হত্যার দায় স্বীকার করে বাবু চেয়ারম্যানের জবানবন্দি

জামালপুরে চাঞ্চল্যকর সাংবাদিক নাদিম হত্যা মামলার প্রধান আসামি মাহমুদুল আলম বাবুর ৫দিন রিমান্ড শেষে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে ১৬৪ ধারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন।

শুক্রবার (২৩ জুন) বিকালে জামালপুর চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. হাসিব উল্লাহ পিয়াসের আদালতে তোলা হলে সেখানে নাদিম হত্যা মামলার প্রধান আসামি বাবু ১৬৪ ধারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

পরে মামলা প্রধান আসামি মাস্টারমাইন্ড বাবুকে ৫ দিন রিমান্ড শেষে আদালতে উপস্থিত হয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি শেষ করলে বকশিগঞ্জ আদালতের বিচারক মো.হাসিব উল্লাহ পিয়াস আসামিকে জেল হাজতে প্রেরণ করেন। পুলিশ নিরাপত্তায় সন্ধ্যা সাতটায় প্রিজন ভ্যানযোগে নেওয়া হয়েছে।

এসব তথ্য নিশ্চিত করেন বাদী পক্ষের আইনজীবী এডভোকেট ইউসুফ আলী

 

তানভীর আহমেদ হীরা/আফ/দীপ্ত নিউজ