শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

নাটোরে ৫০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
নাটোরে ৫০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

নাটোরে ৫০ কেজি গাঁজা ও একটি ট্রাকসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বৃহস্পতিবার (২০ জুলাই) সকালে নাটোর শহরের বনবেলঘড়িয়া পশ্চিম বাইপাস থেকে তাদের আটক করা হয়।

গ্রেফতারকৃতরা কুমিল্লার চৌদ্দগ্রাম থানার বসন্তপুর গ্রামের আব্দুর রহিমের ছেলে লুৎফর রহমান ও একই থানার কোমাল্লা গ্রামের আব্দুল মজিদের ছেলে কামাল হোসেন।

স্থানীয়রা ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিদর্শক তাইজুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে নাটোর শহরের বনবেলঘড়িয়া পশ্চিম বাইপাস এলাকায় অভিযান চালায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। অভিযানকালে কুমিল্লা থেকে চাঁপাইনবাবগঞ্জগামী একটি ট্রাকে তল্লাশী চালানো হয়। এসময় ট্রাকে থাকা প্লাস্টিকের ১০টি ক্যারেটের ভিতর থেকে ৫০ কেজি গাঁজা উদ্ধার ও ট্রাকসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে গ্রেফতারকৃতদের নাটোর সদর থানায় সোপর্দ করা হয়েছে।

 

আফ/দীপ্ত নিউজ