শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

নাটোরে ১১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক দুই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
নাটোরে ১১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক দুই

নাটোরের বড়াইগ্রামে ১১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব–৫ এর সদস্যরা। রবিবার (১১ জুন) রাতে বড়াইগ্রাম উপজেলার বড়াইগ্রাম পৌরসভা এলাকায় অভিযান চালিয়ে ১১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও একটি মোটরসাইকেলসহ তাদের আটক করা হয়।

সোমবার (১২ জুন) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় র‍্যাব –৫।

আটককৃতরা হলেন, নাটোরের গুরুদাসপুর উপজেলার চাকৈড় বাজারের মৃত ছামসুল আলমের ছেলে সুরুজ মিয়া ও রংপুরের কাউনিয়া থানার নাজিরদহ গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে শাহীন মিয়া।

র‌্যাব–৫ নাটোর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক ফরহাদ হোসেন জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব–৫ এর একটি দল বড়াইগ্রাম উপজেলার পৌর এলাকায় অভিযান চালায়। অভিযানকালে মোটরসাইকেল আরোহী দুই ব্যাক্তিকে সন্দেহ হওয়ায় তাদের থামানো হয়। এ সময় তাদের তল্লাশি করে ১১০০ পিস ট্যাপেন্ডাল ট্যাবলেট উদ্ধার ও তাদের আটক করা হয়। পরে তাদের ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা স্বীকার করে যে টাপেন্টাডল ট্যাবলেটগুলি বিক্রয়ের উদ্দেশ্যে তাদের নিজেদের হেফাজতে রেখেছে।

এ ঘটনায় নাটোর বড়াইগ্রাম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে তাদের বড়াইগ্রাম থানায় সোপর্দ করা হয়েছে।

 

সাহেদুল আলম/আফ/দীপ্ত নিউজ