শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

নাটোরে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
নাটোরে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত

নাটোরে বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় আতাউর রহমান (৬) নামে এক শিশু নিহত হয়েছে।

মঙ্গলবার (১৮ জুলাই) দুপুরে বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পৌর এলাকায় গোয়ালপাড়া ফিডার রাস্তায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আতাউর বনপাড়া পৌরসভার গোয়ালপাড়া এলাকার রাজু সরদারের ছেলে।

এলাকাবাসী জানায়, মঙ্গলবার দুপুরে আতাউর বাড়ির পাশে গুড়ুমশৈল–গোয়ালপাড়া সড়ক পার হওয়ার সময় দ্রুত গতিতে আসা ভটভটি শিশুটিকে ধাক্কা দিলে সে রাস্তায় ছিটকে পড়ে। এসময় ভটভটি রেখে চালক দ্রুত পালিয়ে যায়।

স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে স্থানীয় বেসরকারী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ পাঠিয়ে ঘাতক ভটভটি জব্দ করা হয়েছে এবং চালককে আটকের চেষ্টা চলছে।

 

সাহেদুল আলম/এসএ/দীপ্ত নিউজ