বুধবার, ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার, ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

নাটোরে মাটিবাহি ট্রাক্টরের চাপায় স্কুল শিক্ষার্থী নিহত

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

নাটোরের বড়াইগ্রামে মাটি বাহি ট্রাক্টরে চাপায় স্কুল শিক্ষার্থী শান্ত () নিহত হয়েছে। বৃহস্পতিবার (১৬ মার্চ) বিকাল সাড়ে তিনটার দিকে বড়াইগ্রাম উপজেলার নওগ্রাম এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহত শান্ত নওগ্রাম এলাকার আসমত আলীর ছেলে ও নওগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেনীর শিক্ষার্থী।

স্থানীয়রা জানান, নওগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে বার্ষিক ক্রীড়ার অনুষ্ঠান চলছিল। এসময় শান্ত খেলা দেখে বাড়ি ফেরার পথে স্কুলের পাশে রাস্তায় মাটি বাহি ট্রাক্টর তাকে চাপা দেয় এবং ঘটনা স্থলে সে মারা যায়।

পরে স্থানীয়রা বিক্ষুদ্ধ হয়ে ট্রাক্টরে আগুন ধরিয়ে দেয়।পরে আগুন নিভিয়ে ফেলা হয় স্থানীয়দের সহযোগিতায়।

এ বিষয়ে বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক জানান, খবর পাওয়া মাত্রই পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

 

অনু/দীপ্ত সংবাদ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More