শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২, আহত ১০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২, আহত ১০

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন।

রবিবার (২৩ জুলাই) দেড়টার দিকে বড়াইগ্রাম উপজেলার নাটোর–পাবনা মহাসড়কের খেজুরতলা মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, বাসের হেলপার চাঁপাইনবাবগঞ্জের রহনপুরের নজরুল ইসলামের ছেলে আনারুল ইসলাম। অন্যজনের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

ঝলমলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএনএম মাসুদ জানান, রবিবার রাত দেড়টার দিকে রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস খেজুরতলা মোড় এলাকায় একটি ট্রাককে পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় সামনের দিক থেকে আসা অপর একটি ট্রাকের সাথে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বাসের হেলপার সহ অপর একজন নিহত হয়। এসময় আহত হয় বাসে থাকা আরও ১০ জন। দুর্ঘটনায় গ্যাস সিলিন্ডারবাহী ট্রাকটিও উল্টে যায়।

খবর পেয়ে হাইওয়ে পুলিশ আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে এবং মরদেহ দুটি উদ্ধার করে হাইওয়ে থানায় নিয়ে আসে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

 

আফ/দীপ্ত নিউজ