শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

নাটোরে পৃথক দুর্ঘটনায় দুই গৃহবধূর মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
নাটোরে পৃথক দুর্ঘটনায় দুই গৃহবধূর মৃত্যু

নাটোরের বড়াইগ্রামে পৃথক দুইটি দুর্ঘটনায় দুই গৃহবধূর মৃত্যু হয়েছে।

সোমবার (১৪ আগস্ট) দুপুরে উপজেলার জালশুকা গ্রামে নিজ বাড়ীতে কাজের সময় মাটির দেয়াল ভেঙ্গে চাপা পড়ে ঘটনাস্থলে মারা যায় গৃহবধূ আম্বিয়া খাতুন।

অপরদিকে একই উপজেলার জোয়াড়ি ভবানীপুর স্লুইস গেট এলাকায় বড়াল নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে মারা যায় গৃহবধু উর্মি খাতুন।

নিহত আম্বিয়া জালশুকা গ্রামের আব্দুর রহমান প্রামাণিকের স্ত্রী। আর নিহত উর্মি জোয়ারি ভবানীপুর গ্রামের রাজমিস্ত্রি মিনাউল ইসলামের স্ত্রী।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সিদ্দিক ও স্থানীয়রা জানান, দুপুরে গৃহবধু আম্বিয়া তার বাড়ীর মাটির দেয়াল কাদা দিয়ে লেপনের সময় দেয়ালটি ভেঙ্গে তার শরীর উপর পড়ে। এতে সে দেয়ালের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায়।

অপরদিকে উর্মি দুপুরে বড়াল নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয়। ঘটনাটি অন্যরা দেখতে পেয়ে লোকজনকে জানালে তারা পানিতে নেমে খোঁজাখুজি শুরু করে। এরপর স্থানীয়রা পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যদের জানান।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে তিন ঘন্টা চেষ্টার পর তার মরদেহটি উদ্ধার করে।

এসএ/দীপ্ত নিউজ