শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

নাটোরে পুকুর থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
নাটোরে পুকুর থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

নাটোরের গুরুদাসপুরে সিরাজুল ইসলাম নামে এক বৃদ্ধের মরদেহ পুকুর থেকে উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (১অক্টোবর) সকালে গুরুদাসপুর উপজেলার নাজিরপুর নতুনপাড়া এলাকায় রাশিদুল ইসলামের পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত সিরাজুল ইসলাম গুরুদাসপুর উপজেলার গোপীনাথপুর এলাকার মৃত সিফাত আলীর ছেলে।

গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোনোয়ারুজ্জামান ও স্থানীয়রা জানান, শনিবার (৩০ সেপ্টেম্বর) বাড়ী থেকে বের হয় সিরাজুল ইসলাম। এরপর তিনি আর বাড়ীতে ফেরেনি। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুজি করেও তার কোন সন্ধ্যান পায়নি।

রবিবার (১ অক্টোবর) সকালে নাজিরপুর নতুনপাড়া এলাকার ওই পুকুর পাড় দিয়ে চলাচলের সময় পুকুরে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে সুরৎহাল প্রতিবেদন তৈরি করে থানায় নিয়ে যায়। তবে মৃত্যুর কারণ জানাতে পারেনি পুলিশ।

সাহেদুল আলম/শায়লা/দীপ্ত নিউজ