শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

নাটোরে ট্রাক খাদে পড়ে চালকের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
নাটোরে ট্রাক খাদে পড়ে চালকের মৃত্যু

 

নাটোরে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চালক ফয়সাল ইসলাম সেলিম নামে একজন নিহত ও ট্রাকের হেলপার আহত হয়েছে।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) ভোরে নাটোর–বগুড়া মহাসড়কের ডালসড়ক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ট্রাক চালক ফয়সালের বাড়ি ঝিনাইদহ মহেশখালী এলাকায়।

হাইওয়ে পুলিশ সুত্রে জানা যায়, বস্তা বোঝাই একটি ট্রাক বগুড়া যাওয়ার পথে ডালসড়ক এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়ে যায়। এতে চালক ও হেলপার দুজনেই আহত হয়। খবর পেয়ে নাটোর ফায়ার স্টেশন কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ট্রাক চালক ফয়সালকে মৃত ঘোষণা করেন।

ঝলমলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ রানা ট্রাক চালকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

 

এসএ/দীপ্ত নিউজ