শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

নাটোরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
নাটোরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

 

নাটোরে ৫০তম বাংলাদেশ স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৬ সেপ্টেম্বর) বিকালে শংকর গোবিন্দ চৌধুরী স্টেডিয়ামে নাটোর ২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

জেলা শিক্ষা অফিসের আয়োজনে এই পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক আবু নাছের ভূঁঞার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম এটিএম মইনুল ইসলাম, জেলা শিক্ষা অফিসার শাহাদুজ্জামান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার গোলাম নবী, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক,শিক্ষিকা,শিক্ষার্থীরা।

উল্লেখ্য গত ১০ সেপ্টেম্বর থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত মোট ৭টি উপজেলায় ৫৩টি স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান ফুটবল, সাঁতার, কাবাডি, দাবা, হ্যান্ডবলসহ বিভিন্ন খেলায় অংশ নেয়।

 

এসএ/দীপ্ত নিউজ