শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

নাটোরে গরমে শ্রেণিকক্ষে অসুস্থ স্কুল ছাত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
নাটোরে গরমে শ্রেণিকক্ষে অসুস্থ স্কুল ছাত্রী

নাটোরে প্রচন্ড গরমে শ্রেণিকক্ষে অসুস্থ্য হয়ে পড়ে সেতু খাতুন নামে এক স্কুল ছাত্রী। পরে তাকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে এই ঘটনা ঘটে। অসুস্থ সেতু খাতুন নাটোর সদর উপজেলার দিঘাপতিয়া ইউনিয়নের নওয়াপাড়া ওসমান গনি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর শিক্ষার্থী ও একই উপজেলার গোয়ালদিঘী গ্রামের ইয়াকুব আলীর মেয়ে।

অসুস্থ সেতু খাতুনের অভিভাবক ও বিদ্যালয়ের সহকারী শিক্ষক গোলাম আজম জুয়েল জানান, বিদ্যালয়ের বিল্ডিং এ নতুন ভবন নির্মানের কাজ চলছে। এ কারনে শিক্ষার্থীদের ক্লাস করানো হচ্ছে টিন শেড রুমে। ক্লাস চলাকালিন সময়ে প্রচন্ড গরমের অসুস্থ্য হয়ে পড়ে সেতু খাতুন। এ সময় তাকে সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে নাটোর ফায়ার সার্ভিসে খবর দেয়া হয়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা স্কুলে গিয়ে অসুস্থ অবস্থায় নাটোর সদর হাসপাতালে ভর্তি করা।

চিকিৎসক জানিয়েছেন প্রচন্ড গরমের কারনে পেটে গ্যাস জমে সেতু অসুস্থ হয়ে পড়ে। তবে সে এখন সুস্থ্য রয়েছে।

 

সাহেদুল/ সুপ্তি/ দীপ্ত সংবাদ