শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

নাটোরে ইপিজেড কর্মীকে কুপিয়ে গলা কেটে হত্যা

আদীব জামাল
আদীব জামাল
নাটোরে ইপিজেড কর্মীকে কুপিয়ে গলা কেটে হত্যা

নাটোরের বড়াইগ্রামে ফারাজানা আক্তার পিয়া (২৮) নামের এক ইপিজেড কর্মীকে কুপিয়ে ও গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার (৪জুলাই) রাত ৯ টার দিকে উপজেলার মশিন্দা বিলে এই হত্যাকান্ডের ঘটনা ঘটে।

নিহত পিয়া বড়াইগ্রাম উপজেলার নগর ইউনিয়নের মেরিগাছা গ্রামের শহিদুল ইসলামের মেয়ে। তিনি ইশ্বরদী ইপিজেডে কর্মরত ছিলেন।

বড়াইগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজিব জানান, পিয়া তার কর্মস্থল থেকে বাড়ি ফেরার জন্য কয়েন বাজার থেকে ভ্যান চরে আসছিলেন। মশিন্দা বিল নামক স্থানে পৌছালে দুর্বৃত্তরা ভ্যান থামিয়ে মেয়েটিকে নামিয়ে উপর্যপুরি কুপিয়ে ও গলাকেটে ফেলে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তিনি আরও জানান, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ভ্যান চালক মনির হোসেনকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। মেয়েটিকে ধর্ষনও করা হয়েছে কি না তার জন্য আলামত সংগ্রহের কাজসহ আইন গত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এসএ/দীপ্ত নিউজ