শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

আখের জমি থেকে অটোরিক্সা চালকের মরদেহ উদ্ধার

আদীব জামাল
আদীব জামাল
আখের জমি থেকে অটোরিক্সা চালকের মরদেহ উদ্ধার

নাটোরের বাগাতিপাড়ায় আখের জমি থেকে আমিনুল ইসলাম (৪০) নামে এক অটোরিক্সা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার(১৮ আগস্ট) সকালে বাগাতিপাড়া উপজেলার চিথলিয়া গ্রামে কৃষ্ণা কৃষি খামারের আখের জমি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত আমিনুল ইসলাম রাজশাহীর বাঘার খাগরবাড়িয়া গ্রামের ইসরাফিল আলমের ছেলে।


নাটোর পুলিশ সুপার তারিকুল ইসলাম ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার (১৭ আগস্ট) বিকালে আমিনুল ইসলাম তার অটোরিক্সা নিয়ে বাড়ী থেকে বের হয়। প্রতিদিন সে রাত ১০ মধ্যে বাড়ীতে ফিরে আসে। কিন্তু গতরাতে বাড়ীতে না ফিরলে পরিবারের সদস্যরা খোঁজাখুজি করে আমিনুলের সন্ধ্যান পায়নি। শুক্রবার (১৮ আগস্ট) সকালে কৃষ্ণা কৃষি খামারে একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে পরে নিহত আমিনুলের পরিবারের সদস্যরা মরদেহটি শনাক্ত করেন। ময়না তদন্তের জন্য মরদেহটি নাটোর আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।প্রাথমিকভাবে ধারণা করা হয়েছে।

অটোরিক্সাটি ছিনতাই করার জন্য তাকে হত্যা করা হয়ে থাকতে পারে। অটোরিক্সা উদ্ধারসহ ঘটনার সাথে জড়িতদের আটকে পুলিশ অভিযান শুরু করেছে বলেও জানান তারা।

 

 

মোরশেদ আলম/দীপ্ত নিউজ