শিরোনাম
গুলির মুখে ইরানের আকাশসীমা থেকে ‘পালাল’ মার্কিন যুদ্ধবিমান ধানমন্ডিতে ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি গহনা চুরি গাজীপুরে কাজে ফিরছেন শ্রমিকরা, এখনো বন্ধ ৫৪ কারখানা স্পেনে অভিবাসীবাহী নৌকা থেকে ১৪ জনের মৃতদেহ উদ্ধার আফগান নারীদের নাম ব্যবহারে নিষেধাজ্ঞা, ‘বিবি বা দাদি’ সম্বোধনের নির্দেশ বিয়ে করতে কুমিল্লায় চীনা যুবক, ফিরিয়ে দিল পরিবার সেন্টমার্টিন দ্বীপে ‘চিংড়ি খেয়ে’ অসুস্থ পর্যটকের মৃত্যু শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর সেনাবাহিনী পরিচয়ে বিয়ের পাত্রী দেখতে গিয়ে ভুয়া সেনাসদস্য আটক ছেলের বিয়ের পাত্রী দেখে বাড়ি ফেরার পথে বাবার মৃত্যু
দীপ্ত নিউজ
ক্রিকেট

নাটকীয় ম্যাচে পাকিস্তানকে হারিয়ে ফাইনালে শ্রীলঙ্কা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
নাটকীয় ম্যাচে পাকিস্তানকে হারিয়ে ফাইনালে শ্রীলঙ্কা

রোমাঞ্চের চোরাবালিতে হাবুডুবু খেলেন প্রেমাদাসার দর্শকরা। বারবার বদলে গেলো ম্যাচের মোড়। শেষ ওভারের নাটকীয়তায় পাকিস্তানকে বিদায় করে এশিয়া কাপের ফাইনালে উঠেছে স্বাগতিক শ্রীলঙ্কা।

বৃষ্টির কারণে এশিয়া কাপের সুপার ফোরে পাকিস্তান–শ্রীলঙ্কার লড়াই নেমে এসেছিল ৪২ ওভারে।

কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটে নেমে বৃষ্টির কারণে ৪২ ওভারে ৭ উইকেটে ২৫২ রান সংগ্রহ করে পাকিস্তান। বৃষ্টিআইনে বেঁধে দেয়া ২৫২ রানের লক্ষ্যে নেমে নির্ধারিত ওভারের শেষ বলে ৮ উইকেট হারিয়ে ফাইনালে পৌঁছায় শ্রীলঙ্কা।

৪২ ওভারে ২৫২ রান করার লক্ষ্যে নেমে উড়ন্ত শুরু পেয়েছিল শ্রীলঙ্কা। উত্তেজনাময় ম্যাচের শেষ ওভারে লঙ্কানদের প্রয়োজন ছিল ৮ রান। ৪২তম ওভারের চতুর্থ বলে চারিথ আশালঙ্কাকে স্ট্রাইক দিতে গিয়ে রান আউট হন প্রমোধ মাধুশান। পঞ্চম বলে চার মেরে জয়ের লঙ্কানদের জয়ের কাছাকাছি পৌঁছান আশালঙ্কা। শেষ বলে লঙ্কানদের প্রয়োজন ছিল দুই রান। মিডঅনে ঠেলে দিয়ে জয় নিশ্চিত করেন আশালঙ্কা। ৪৭ বলে ৪৯ রান করেন আশালঙ্কা।

পাকিস্তানের হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট নেন ইফতিখার আহমেদ। শাহিন শাহ আফ্রিদী নেন দুটি উইকেট।

আগামী রোববার (১৭ সেপ্টেম্বর) ফাইনালে শ্রীলঙ্কার প্রতিপক্ষ ভারত।

 

মোরশেদ আলম/দীপ্ত নিউজ