শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
বরিশাল বিভাগ

নাজিরপুরে শোক দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

আদীব জামাল
আদীব জামাল
নাজিরপুরে শোক দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

পিরোজপুরের নাজিরপুর উপজেলায় আওয়ামী লীগের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩০ আগস্ট) বিকেলে নাজিরপুর উপজেলার হাসপাতাল সংলগ্ন মাঠে আওয়ামী লীগের আয়োজনে শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলে, জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবকে সংসদ সদস্য আলহাজ্ব এ কে এম এ আউয়াল।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাড. কানাই লাল বিশ্বাস , সহ – সভাপতি মোস্তফা কামাল, সাংগঠনিক সম্পাদক জিয়াউল আহসান গাজী, সাংগঠনিক সম্পাদক শেখ ফিরোজ আহমেদ প্রমুখ।

সভায় বক্তারা বলেন,কোন বিদেশী শক্তির কাছে পরাজয় মানবে না বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণকারীরা কখনো মানুষের অমঙ্গলের কথা চিন্তা করতে পারে না। জঙ্গীবাদের বিরুদ্ধে আমাদের সজাগ থাকতে হবে। বিএনপি–জামায়াত দেশকে জঙ্গীবাদী রাষ্ট্র হিসেবে বিশ্বে পরিচিত করতে চায়। যারা দেশের স্বাধীনতা চায় নি তারাই বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা করেছে।

আলোচনা সভা শেষে জাতির পিতা ও তার পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত করা হয়।

 

মোরশেদ আলম/দীপ্ত নিউজ