শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
ঢাকা বিভাগ

ঈদের আগে পুড়ল কাপড়ের বড় পাইকারি বাজারের ৩০ দোকান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
ঈদের আগে পুড়ল কাপড়ের বড় পাইকারি বাজারের ৩০ দোকান

দেশীয় কাপড়ের সবচেয়ে বড় পাইকারী বাজার শেখেরচর (বাবুরহাটে) অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৩০টি দোকান পুড়ে গেছে।

শনিবার (১৬ মার্চ) রাতে বাজারের দক্ষিণ দিকের গিয়াস উদ্দিন মার্কেটে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত ১টার দিকে অগ্নিকান্ডের সুচনা হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নেভায়। দক্ষিণ দিকে দোকানের সংখ্যা কম থাকার পাশাপাশি বিছানার চাদর এবং মশারী আইটেম থাকায় খুব বেশি ক্ষতির সম্মুখীন হয়নি ব্যবসায়ীরা তবে এরই মধ্যে বেশ কিছু দোকান পুড়ে যায়।

আরও পড়ুন: চট্টগ্রামে ইউসিবি ব্যাংকে আগুন

নরসিংদী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার নাইম ইবনে হাসান জানান, খবর পেয়ে নরসিংদী, মাধবদী এবং ঘোড়াশাল ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় দুই ঘন্টা চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে।

স্টেশন অফিসার আরও জানান, অগ্নিকান্ডের সুচনা এবং ক্ষতির পরিমান সম্পর্কে এখনই বলা যাচ্ছে না।

অগ্নিকান্ডের খবর পেয়ে নরসিংদীর জেলা প্রশাসক ড. বদিউল আলম, পুলিশ সুপার মোস্তাফিজুর রহমানসহ বণিক সমিতির নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

 

সেলিম/ সুপ্তি/ দীপ্ত সংবাদ