শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
ঢাকা বিভাগ

নরসিংদীতে হিট স্ট্রোকে ১ যুবকের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
নরসিংদীতে হিট স্ট্রোকে ১ যুবকের মৃত্যু

নরসিংদীর মাধবদীতে হিট স্ট্রোকে সাফকাত জামিল ইবান নামে একজনের মৃত্যু হয়েছে।

রবিবার (২১ এপ্রিল) দুপুর ১২টায় এ ঘটনা ঘটে। নিহত সাফকাত জামিল ইবান (৩০) মাধবদী থানার ভগীরথপুর গ্রামের মৃত জাকারিয়ার ছেলে।

নরসিংদী সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক মাহমুদুল কবির বাশার এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতের স্বজনরা জানান, সাফকাত জামিল ইবান সকালে নারায়ণগঞ্জে মামার বাড়িতে বিয়ে খেয়ে নিজ বাড়িতে ফেরেন। এরপর থেকে অসুস্থতাবোধ করলে স্থানীয় এক ডাক্তার প্রেশার মাপার পর তার ব্লাড প্রেশার নিম্ন দেখায়।

সাড়ে ১১টার দিকে শারীরিকভাবে বেশি অসুস্থ হলে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যায় স্বজনেরা। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক রোগীকে দেখে মৃত ঘোষণা করেন ও হিট স্ট্রোকে মৃত্যু হয়েছে বলে জানান।

 

সুপ্তি/ দীপ্ত সংবাদ